গাড়িচাপায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে জিপের (চাঁদের গাড়ি) চাপায় এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার উপজেলার ভূজপুর থানার লম্বাবিল গ্রামের বারৈয়ারঢালা-হাজিরখীল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল (৪) ওই গ্রামের কৃষক মো. দুলালের ছেলে। উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জাফর বলেন, বিকেলে রাঙ্গাপানি চা-বাগান এলাকার নানাবাড়ি থেকে নিজের বাড়ি যাচ্ছিল রাসেল। ওই সময় একটি চাঁদের গাড়ি তাকে চাপা দেয়। রাসেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।