গাড়িচাপায় নটর ডেম কলেজের ছাত্রসহ ২ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন নটর ডেম কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার তেজখালী এলাকার আবুল হোসেনের ছেলে মো. জাকির হোসেন (১৭) এবং গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার সাবেক ইউপি সদস্য আহসান উল্লাহ সরকার (৫৩)।
টঙ্গী থানার উপপরিদর্শক মো. নাজমুল হক জানান, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে টঙ্গী কলেজ গেট এলাকায় রাস্তা পারাপারের সময় গাজীপুরগামী বসুমতী পরিবহনের একটি বাস কলেজছাত্র জাকিরকে চাপা দেয়। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ এবং পরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।