গাড়িচালকের কৌশলে হতবাক মালিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারের আশুলিয়া থেকে গতকাল মঙ্গলবার প্রায় ৪৭ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছেন গাড়ির চালক। অবশ্য পরে র্যাব সদস্যরা মানিকগঞ্জ বাসস্ট্যাড এলাকা থেকে চালককে আটক করেছেন।
র্যাব-৪ সাভার ক্যাম্পের কর্মকর্তা ক্যাপ্টেন তাহসীন সালেহীন জানান, গতকাল বিকেল চারটার দিকে সাভারের ব্যবসায়ী তানভীর আহমেদ (৪০) সাভারের ব্র্যাক ব্যাংকের শাখা থেকে প্রায় ৪৭ লাখ টাকা তুলে একই ব্যাংকের ডিইপিজেড শাখায় জমা দিতে যাচ্ছিলেন। আশুলিয়ার সাভার গলফ ক্লাবের সামনে পৌঁছলে চালক পান্নু মিয়া (৩০) গাড়ি নষ্ট হয়েছে বলে তানভীরকে নেমে গাড়ি ধাক্কা দিতে বলেন। এ সময় তানভীরের সঙ্গে আরও একজন ছিলেন। দুজনেই গাড়ি ধাক্কা দিতে গেলে পান্নু টাকাসহ গাড়ি নিয়ে পালিয়ে যান।