গাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি জেলা শহরে আসার পথে প্রথম আলো পত্রিকা বহনকারী মাইক্রোবাস গতকাল বৃহস্পতিবার ভোরে ডাকাতের কবলে পড়েছে।
মাইক্রোবাসের চালক নুরু কবির জানান, গতকাল ভোরে তাঁরা মাটিরাঙ্গার সাপমারা এলাকা অতিক্রম করে আলুটিলা পাহাড়ে উঠছিলেন। এ সময় সেগুনবাগান এলাকায় ডাকাতেরা দুটি ট্রাকে ডাকাতি করছিল। পরে ডাকাতেরা তাঁদের মাইক্রোবাসেও হানা দেয়। ডাকাতেরা পত্রিকা সরবরাহকারীর তত্ত্বাবধায়ক নুরুন্নবীর মুঠোফোন ও নয় হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে।