প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে গাড়ির চাপায় জামাল হোসেন (৫৪) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় এ ঘটনা ঘটে। জামাল হোসেনের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রকুল গ্রামে। তিনি ঢাকার ডেমরা থানার বামৈল বাশেরপুল এলাকায় বসবাস করতেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি জামাল হোসেনকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।