গাড়ির ধাক্কায় তিন ছাত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ির ধাক্কায় চট্টগ্রামের পাঁচলাইশ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের তিন ছাত্রী গুরুতর আহত হয়েছে। তাদের নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহত হলো বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী জাকিয়া সুলতানা, ফাইজা নাজরানা ও শারমিম আকতার।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম আলোকে জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে সিটি করপোরেশনের উদ্যোগে নগরের বাকলিয়া স্টেডিয়ামে কুচকাওয়াজের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ভাড়া করা মিনিবাসে ছাত্রীরা বিদ্যালয়ে ফিরে যায়। ছাত্রীরা বাস থেকে নামার পর বাসটি ঘোরানোর সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে তিন ছাত্রী বাসের ধাক্কায় আহত হয়।
বেসরকারি মেডিকেল সেন্টারের চিকিৎসক মঈনুল হোসেন প্রথম আলোকে জানান, ফাইজারের কোমরের নিচের অংশে আঘাত লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। জাকিয়ার মাথায় এবং শারমিম কোমর ও হাতে আঘাত পেয়েছে।