গান আপলোড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পতাকা নিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি গান ইউটিউবে আপলোড করা হয়েছে। গানটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেন উপাচার্য এ কে এম নূর-উন-নবী। সাংস্কৃতিক সংগঠন রণনের আয়োজনে গতকাল হেয়াৎ মামুদ ভবনের গ্যালারি কক্ষে দুপুরে গান উন্মুক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গানটি লিখেছেন কবি নির্মলেন্দু গুণ। সুর ও কণ্ঠ দিয়েছেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সঞ্জয় চৌধুরী। গানটির ভিডিও দৃশ্যে অভিনয় করেছেন নির্মলেন্দু গুণ ও বিশিষ্ট অভিনেতা ফজলুর রহমান বাবু। এ উপলক্ষে এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন শিমুল মাহমুদ।