গান ও কবিতায় প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গান ও কবিতায় নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানানো হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় শহরের চৌমোহনা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে শ্রীমঙ্গল সম্মিলিত নাট্যপরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত নাট্যপরিষদের সভাপতি আশরাফী আজম। একক গান পরিবেশন করেন কৃষ্ণা ধর, জলি পাল, অনিমেষ চৌধুরী, মৌমিতা মৌ এবং সমবেত গান পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী ও এই বাংলা। কবিতা পাঠ করেন এম এ রহিম, দেবাশীষ চৌধুরী, জাবেদ ভূঁইয়া, এস কে দাশ, মলয় রায় ভানু প্রমুখ।