গান গাইলেন রওশন এরশাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলীয় সংগীত গেয়ে নেতা-কর্মীদের উজ্জীবিত করলেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। আজ শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে গান গেয়ে শোনান তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বক্তব্য শেষ হওয়ার পর অনুষ্ঠানের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা কিছু বলবেন। তখন রওশন এরশাদ গেয়ে ওঠেন 'নতুন করে শপথ নিলাম, নতুন বাংলাদেশ গড়ব মোরা...। নতুন বাংলাদেশ গড়ব, তোমরা রাজি আছ তো?' তখন উপস্থিত জনতা হাত নেড়ে তাঁকে সমর্থন জানান।
এর আগে এক ইফতার অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গজল গেয়ে শোনার বিরোধীদলীয় নেতা।