গান পাউডারসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ৬০ কেজি সালফারসহ (গানপাউডার) দুজনকে গত শনিবার রাতে নগরের বন্দর থানার নিমতলা এলাকা থেকে আটক করেছে র‌্যাব-৭। আটক ব্যক্তিরা হলেন সিরাজুল ইসলাম ও নবী হোসেন।
র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক এএসপি মফিজুল ইসলাম বলেন, রিকশায় করে গানপাউডারের দুটি বস্তা নিয়ে যাওয়ার সময় তল্লাশি চালিয়ে র‌্যাব বস্তাসহ দুজনকে আটক করে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।