গান শুনতে শুনতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বরাব এলাকায় গতকাল শনিবার বিকেলে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত মুজিবুল হোসেন (৩০) ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার সাকেরদা চাঁদপুর এলাকার আবুল হোসেনের ছেলে ও তিনি কালিয়াকৈর উপজেলার রাখালিয়া চালা এলাকার সাত্তার মোল্লার বাড়িতে থেকে ট্রাকের চালকের সহকারী হিসেবে কাজ করতেন। রেলওয়ে পুলিশ জানায়, ইয়ারফোনে গান শুনতে শুনতে রেললাইন ধরে মৌচাকের দিকে হেঁটে যাওয়ার সময় বরাব পাকার মাথায় রাজশাহীগামী চাঁপাই এক্সপ্রেস ট্রেনের নিচে পড়েন তিনি। এতে তাঁর দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান মুজিবুল।