গানম্যান পাচ্ছেন মেয়র পদপ্রার্থীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদপ্রার্থীরা আজ শুক্রবার থেকে একজন করে গানম্যান পাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয় নগর পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, শুক্রবার থেকে নির্বাচন পর্যন্ত ১২ মেয়র পদপ্রার্থীকে একজন করে গানম্যান দেওয়া হবে। তাঁরা প্রার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন।