গানে, নৃত্যে ও চিত্রাঙ্কনে রজতজয়ন্তী উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বর্ণমালার সাথে আজও হয়নি পরিচয়, ফেব্রুয়ারীর ফসল কি সবার জন্য নয়’...ছোট্টমণি মিতুনের কণ্ঠে এ গানটি শ্রুতিমধুর লাগছিল। গান শেষে দর্শকদের করতালিও পায় সে। গতকাল শুক্রবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী পাবলিক হলে সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এ রকম বেশ কয়েকটি গান গেয়ে দর্শকদের মন কাড়ে শিক্ষার্থীরা। রজতজয়ন্তী উপলক্ষে রাঙ্গুনিয়া সুরধ্বনি সংগীত বিদ্যালয় নানা কর্মসূচির সঙ্গে এই সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।