গানে-আরাধনায় লালনকে স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় গত বুধবার থেকে লালন স্মরণ উৎসব শুরু হয়েছে। দিনটি ছিল পয়লা কার্তিক, বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১২৩তম তিরোধান দিবস। এ উপলক্ষে স্থানীয় লালন একাডেমি লালন স্মরণ উৎসবের আয়োজন করেছে।
গত বুধবার পয়লা কার্তিকে শুধু বাউলসাধুরা লালন সাঁইজিকে স্মরণ করেন। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু লালন সাঁইয়ের স্মরণ উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। গানে আর আরাধনায় তাঁকে শ্রদ্ধাভরে সঞ্চরণ করছেন তাঁর বাউলভক্ত, সাধু ও অনুরাগীরা।