গানে ও কথায় মাদককে 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক কখনো আধুনিকতার অংশ নয়। মাদক থেকে সচেতন থাকুন। আবেগের তাড়নায় কখনো মাদক গ্রহণ নয়। মাদক ধীরে ধীরে মৃত্যুর দিকেই ধাবিত করে। তাই মাদককে ‘না’ বলুন।
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মাদকবিরোধী দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভা আয়োজিত সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সবার মুখে এসব কথাই শোনা গেছে বারবার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে গত সোমবার সোমবার বেলা ১১টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বন্ধুসভার সদস্য বেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধুসভার সভাপতি রামেন্দু পারিয়াল। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সেকান্দর চৌধুরী, শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য সুকান্ত ভট্টাচার্য, বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা কাজী মোহাম্মদ সাইফুল্লাহ, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক দ্বৈপায়ন শিকদার, নাট্যকলা বিভাগের শিক্ষক ফারজানা আফরিন, বন্ধুসভার সম্পাদক সাঈদা সরুয়ার প্রমুখ।
দেশকে মাদকমুক্ত রাখতে উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সেকান্দর চৌধুরী। অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজনে বন্ধুসভার সদস্যদের পরিবেশনা ছাড়াও তীরন্দাজ ব্যান্ডের প্রধান ভোকাল শাহিদ গেয়েছেন ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ গানটিসহ কয়েকটি গান। সাংস্কৃতিক অনুষ্ঠানকে আরও আলোকিত করে তোলে লাক্স চ্যানেল আই তারকা ঊর্মিলা, নাট্যাভিনেতা সাব্বির মিশুর উপস্থিতি।