প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ফাগুনের রঙ ছুঁয়ে যায় মন বসন্ত আবেগ’ শিরোনামে গতকাল শুক্রবার বসন্ত উদ্যাপন করল চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলন। বিকেলে শিল্পকলা একাডেমি চত্বরে গান-কবিতা, নৃত্যনাট্যের মাধ্যমে কবি ও শিল্পীরা বরণ করে নিলেন ঋতুরাজ বসন্তকে।
উৎসবের শুরুতে ছিল ‘বসন্তের পঙ্ক্তিমালা’ শিরোনামে কবি সমাবেশ ও কবিতাপাঠ। কবিতাপাঠে অংশ নেন আবসার হাবীব, আশীষ সেন, এজাজ ইউসুফী, মনিরুল মনির, আজিজ কাজল, পুলক পাল, শেখর দেব, দিলীপ কিত্তুর্নিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সম্মিলনের আহ্বায়ক বিজন মজুমদার। কবিতাপাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি স্বপন দত্ত।
সাংস্কৃতিক পর্বের সূচনা হয় দোলন কানুনগোর মোহন বীণা বাদনের মাধ্যমে।