গানে গানে ভোট প্রার্থনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রিয় ভাওয়াইয়া, পল্লিগীতি ও ছায়াছবির গানের সুরে গাইবান্ধার তিন পৌরসভার প্রার্থীদের নিয়ে গান রচিত হয়েছে। সেই গানের সুরে সুরে প্রার্থীদের প্রতীকের পক্ষে চাওয়া হচ্ছে ভোট। নির্বাচনের শেষ মুহূর্তে গানে গানে প্রচার-প্রচারণা বেশি চললেও সরাসরি কণ্ঠের চেয়ে গানের রেকর্ডিং বাজানো হচ্ছে বেশি।
নাম প্রকাশে অনিচ্ছুক গাইবান্ধা পৌরসভার এক কাউন্সিলর প্রার্থী বলেন, এই পৌরসভায় মোট ৯৯ জন মেয়র ও কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদিনই সবাই নিজ নিজ পক্ষে মাইকিং করান। ফলে কার প্রতীক কোনটি বোঝা যায় না। আর একই রকম হওয়ায় মনোযোগও টানে না।
খোঁজ নিয়ে জানা গেল, একটি গান তৈরি ও রেকর্ডিংয়ের জন্য প্রতি প্রার্থীকে দুই হাজার টাকা করে দিতে হচ্ছে।