প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একুশে পদকপ্রাপ্ত শাস্ত্রীয় সংগীতের গুরু প্রয়াত পণ্ডিত রামকানাই দাশের রচিত ও সুরারোপিত লোকগানের এক কর্মশালা হবে। সংগীত পরিষদ সিলেটের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষণ দেবেন বিশিষ্ট শিল্পী কাবেরী দাশ। নগরের কুমারপাড়া এলাকায় সিলেট আর্ট স্কুলে কাল বৃহস্পতিবার বেলা পাঁচটা থেকে এ কর্মশালা শুরু হবে। এর আগে বেলা চারটায় প্রশিক্ষণ নিতে ইচ্ছুক সংগীতশিল্পীরা ১০০ টাকার বিনিময়ে নাম নিবন্ধন করতে পারবেন বলে আয়োজকেরা জানিয়েছেন।