গানের মঞ্চে বিদ্যু ৎ স্পৃষ্ট হয়ে বাউলশিল্পীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে গান গাইতে গিয়ে বিদ্যু ৎ স্পৃষ্ট হয়ে সোহেল দেওয়ান (৩০) নামের এক বাউলশিল্পী মারা গেছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানা এলাকার লাখাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে লাখাউড়া গ্রামের শফিকুর রহমানের বাড়ির উঠোনে বাউলগানের আসর বসে। এতে অতিথিশিল্পী হিসেবে সোহেল দেওয়ান রাত সাড়ে ১২টায় মঞ্চে ওঠেন। এ সময় মাইক্রোফোনে হাত দেওয়ামাত্র বিদ্যু ৎ স্পৃষ্ট হয়ে হয়ে তিনি মঞ্চ থেকে পড়ে যান। তা ৎ ক্ষণিক হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। সোহেল দেওয়ানের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কালিচং গ্রামে।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, মাইক্রোফোনটি আগে থেকে বিদ্যুতের সঙ্গে সরাসরি সংযোগ হয়ে যাওয়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।