গাফ্ফার চৌধুরীর স্ত্রীর ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক আবদুল গাফ্ফার চৌধুরীর স্ত্রী সেলিমা আফরোজ চৌধুরী (৭১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মঙ্গলবার দিবাগত রাতে লন্ডনের একটি হাসপাতালে তিনি মারা যান। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্র জানায়, সেলিমা আফরোজ দীর্ঘদিন ধরে পক্ষাঘাত ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত সপ্তাহে অসুস্থ হয়ে পড়লে তাঁকে লন্ডনের ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি স্বামী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। সেলিমা আফরোজের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। এ ছাড়া শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, দক্ষিণ বাংলা যুব কল্যাণ সমিতি, মেহেন্দীগঞ্জ উন্নয়ন সংগ্রাম পরিষদ, বাংলাদেশ নারীমুক্তি আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক লীগ শোক প্রকাশ করেছে।