গাবতলিতে কাল ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলি উপজেলা সদর ও পৌর এলাকায় আগামীকাল সোমবার সকাল সাতটা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এলাকাবাসীকে ১৪৪ ধারা জারির কথা জানানো হয়।
গাবতলি উপজেলা সদরে বিএনপি ও আওয়ামী লীগ কাল সোমবার সকাল ১০টায় একই স্থানে সমাবেশের ডাক দেয়।
গাবতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, একই জায়গায় পাল্টাপাল্টি সমাবেশ থাকায় সহিংস ঘটনার আশঙ্কার কথা জানিয়ে উপজেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়। পরে ১৪৪ ধারা জারি করা হয়।
তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোর্শেদ মিল্টন প্রথম আলোকে বলেন, ‘যে কোনো ভাবে আমরা পূর্বঘোষিত সমাবেশ করবই। ১৪৪ ধারা জারি করে আমাদের থামানো যাবে না।’