গাবতলী থেকে পাটুরিয়া, ১৬৪ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৫০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে ভাড়া আদায় নিয়ে নৈরাজ্য চলছে। গাবতলী থেকে পাটুরিয়াঘাট পর্যন্ত সরকার নির্ধারিত ভাড়া ১৬৪ টাকা হলেও ৪০০ থেকে ৫০০ টাকা নেওয়া হচ্ছে। আজ শুক্রবার দুপুরে গাবতলী বাস টার্মিনালে দেখা যায়, গাবতলী থেকে পাটুরিয়া যাত্রীপ্রতি ভাড়া নিচ্ছে মৌমিতা ৫০০ টাকা, রবরব ৪০০ টাকা, ওয়েলকাম ৪০০ টাকা ও শুকতারা ৪০০ টাকা।

আজ গাবতলীতে যাত্রীর ঢল নামায় রুট পারমিট না থাকলেও গাবতলী থেকে পাটুরিয়া রুটে বেশ কিছু পরিবহনের বাস চলছে।

এ রুটের বাস না হয়ে রবরব পরিবহনের বাস পাটুরিয়া পর্যন্ত যাচ্ছে। এত টাকা ভাড়া কেন নেওয়া হচ্ছে জানতে চাইলে রবরব পরিবহনের একটি বাসের হেলপার বলেন, ৫০০ টাকা নিতাম, সেখানে ১০০ টাকা কমে ৪০০ টাকা নিচ্ছি। ৪০০ টাকা দিয়েই রবরব বাসে উঠেছেন তাওরাত ইসলাম। তিনি বলেন, উপায় নাই ভাই। কী করব।

ওয়েলকাম বাসচালকের সহকারী বলেন, আসার সময় খালি আসতে হবে। তাই বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। শুকতারা সার্ভিস লিমিটেডের একটি বাসের হেলপার বলেন, সবাই নিচ্ছে, আমরাও নিচ্ছি। মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের একটি বাসের হেলপার বলেন, ৫০০ টাকাই ভাড়া।