গাবতলী পশুহাটে আগুন, পুড়ে মরেছে ১৭ পশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাবতলীর পশুহাটে আজ বৃহস্পতিবার সকালে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: জাহিদুল করিম
গাবতলীর পশুহাটে আজ বৃহস্পতিবার সকালে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: জাহিদুল করিম

রাজধানীর গাবতলী পশুহাটে অগ্নিকাণ্ডে ১৩টি গরু, ২টি ছাগল ও ২টি ভেড়া পুড়ে মারা গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে এই পশুহাটে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আগুন নেভাতে পাঁচটি ইউনিট কাজ করে। আগুন দ্রুত নেভানো সম্ভব হয়। তবে পশুহাটের দোকানগুলোর সিলিং প্লাস্টিক ও দাহ্য পদার্থের হওয়ায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।

মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. জামান বলেন, সকাল ১০টা ৪ মিনিটে আমরা খবর পাই। সঙ্গে সঙ্গে কল্যাণপুর, মোহাম্মদপুর ও মিরপুরের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। আধা ঘণ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। ১১টায় পুরোপুরি নিভে যায় আগুন। প্রাথমিকভাবে এটা বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা সিগারেটের অবশিষ্ট অংশ থেকে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আগুনে পশুহাটে মরে রয়েছে দুটি গরু। ছবি: জাহিদুল করিম
আগুনে পশুহাটে মরে রয়েছে দুটি গরু। ছবি: জাহিদুল করিম

পশুহাটের এক ব্যবসায়ী হেলাল মিয়া জানান, হাটে তাঁর ছয়টি গরু ছিল। আগুনে পাঁচটি গরু পুড়ে মারা গেছে। বহু কষ্টে একটিকে বাঁচালেও গরুটি মারাত্মক দগ্ধ হয়েছে।

অনেক ব্যবসায়ী আজহারী করে বলেন, ১৩টি গরু মারা গেলেও দগ্ধ হয়েছে বহু গরু। তাঁরা নিঃস্ব হয়ে গেছেন।