গাবতলী-সোয়ারিঘাট সড়ক চার লেন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গাবতলী থেকে সোয়ারিঘাট পর্যন্ত ১১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হবে। প্রথমে গাবতলী থেকে হাজারীবাগ পর্যন্ত চার লেনে উন্নীত করতে ১৫ দিনের মধ্যে দরপত্র আহ্বান করা হবে। তথ্য বিবরণী।গতকাল সোমবার বাবুবাজার-গাবতলী সড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়কের দুই পাশে আবর্জনা ফেলায় সড়ক সংকীর্ণ হয়ে গেছে।