গাবতলীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাবতলীতে ট্রাকের ধাক্কায় সত্যধর কুমার ঘোষ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাক ও চালকের সহকারীকে আটক করলেও চালক পালিয়ে গেছেন।
সত্যধর গাবতলী বাস টার্মিনালে শ্যামলী পরিবহনের কর্মচারী ছিলেন। রাতে কাজ শেষে মিরপুরের বাগবাড়ীর বাসায় ফিরছিলেন। গাবতলী আন্ডার–পাসের সামনে রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।