গাবতলীতে বাসচাপায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গাবতলী এলাকায় আজ সোমবার দুপুরে যাত্রীবাহী বাসচাপায় এমদাদুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
স্বজনদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, এমদাদুলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। কিছুদিন আগে তিনি শ্যামলী এলাকায় তাঁর এক ভাতিজার বাসায় বেড়াতে আসেন। আজ দুপুরে তিনি গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান প্রথম আলোকে বলেন, এ ধরনের কোনো ঘটনা শুনিনি। খোঁজ নিয়ে দেখছি।