গাবতলীতে বাসের ধাক্কায় চালকের সহকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গাবতলীর দীপনগর এলাকায় বাসের ধাক্কায় মো. মোস্তফা (৪৬) নামের বাসচালকের এক সহকারী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোররাত চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মোস্তফা হিমাচল পরিবহনের বাসচালকের সহকারী। বাড়ি রাজধানীর মিরপুরের ১৩ নম্বর সেকশনে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত মোস্তফাকে হাসপাতালে নিয়ে যান পথচারী রবিউল। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, দুই বাসের মধ্যে চাপা পড়ে মোস্তফা আহত হন। তাঁর পরনে লুঙ্গি ছিল। মাথায় কোনো আঘাতের চিহ্ন নেই। শরীরের পেছনে ও কোমরে আঘাতের চিহ্ন ছিল।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মোস্তফার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।