গাবতলীর বাসের আগুন নিয়ন্ত্রণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গাবতলীতে আজ রোববার সন্ধ্যায় তিনটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুটি বাস সম্পূর্ণ ও একটি বাস আংশিক পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক জানান, গাবতলীর খালেক পরিবহনের বালুর মাঠে সন্ধ্যা ছয়টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। মাঠে পার্কিংয়ে থাকা টিআর পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসে প্রথমে আগুন লাগে। এরপর একই পরিবহনের আরও দুটি এসি বাসে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মিরপুর ও মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে মোট চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
মাহমুদুল হক আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।