গাভি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া একটি গাভিকে গত শনিবার রাতে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ঘাস খেতে গিয়ে ওই দিন বিকেলে গাভিটি শহরের হাতিখানা মহল্লার কানাডা বিল্ডিংসংলগ্ন এলাকার পুরোনো একটি সেপটিক ট্যাংকে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর গাভিটি উদ্ধার করে। গরুটির মালিক কানাডা হাউসের নিরাপত্তাকর্মী রিয়াজ। সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ মিরাজুল ইসলাম বলেন, অনেক চেষ্টার পর গাভিটি জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।