গাভি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে মুক্তিযুদ্ধে শহীদ তিন ব্যক্তির পরিবারের মধ্যে গাভি বিতরণ করেছেন সংরক্ষিত নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। গতকাল বৃহস্পতিবার ওই সব পরিবারের সদস্যদের হাতে তিনি একটি করে গাভি তুলে দেন। ১৯৭১ সালের ২৯ মে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ খাদ্যগুদামে হামলা চালায় হানাদার বাহিনী। এ সময় তারা গুদামের কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনকে হত্যা করে লাশ খোয়াই নদীতে ভাসিয়ে দেয়। তখন শহীদ হওয়া খাদ্যগুদামের নৈশ্যপ্রহরী শহীদ আবদুর রহমান, মাল বহনকারী তারা মিয়া চৌধুরী এবং দারোয়ান মাজেদ মিয়ার পরিবারকে ওই গাভি দেওয়া হয়। হবিগঞ্জ প্রতিনিধি