গাভি বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপায় গতকাল বৃহস্পতিবার পাঁচটি হতদরিদ্র পরিবারের মধ্যে গাভি ও অন্যান্য মালামাল বিতরণ করা হয়েছে। সরকারের পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহযোগিতায় বেসরকারি সংস্থা সাউথ এশিয়া পার্টনারশিপ (স্যাপ) বাংলাদেশের উদ্যোগে উপজেলার পানপট্টি ইউনিয়নে এসব উপকরণ বিতরণ করা হয়। গতকাল সকালে পানপট্টি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ইউএনও মাহবুব আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে এগুলো তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন স্যাপ বাংলাদেশের সমন্বয়কারী কাজী আবদুর রহিম, ব্যবস্থাপক ইউসুফ মৃধা প্রমুখ। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি|