গাভীয়ার খাল দেখে 'খুশি' অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল শুক্রবার অবৈধ দখলমুক্ত হওয়া সেই গাভীয়ার খাল পরিদর্শন করেছেন। এ সময় খালের নতুন রূপ দেখে উচ্ছ্বসিত অর্থমন্ত্রী বলেন, ‘আমি অনেক খুশি।’ পরিদর্শনকালে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী মন্ত্রীর সঙ্গে ছিলেন।
গতকাল সকাল নয়টায় অর্থমন্ত্রী গাভীয়ার খালের নবাব রোড অংশ পরিদর্শন করেন। এ সময় খাল পুনরুদ্ধারের দায়িত্বে থাকা সিটি করপোরেশনের একটি দল অবৈধ দখলমুক্ত করার আগে খালটির তোলা কিছু স্থিরচিত্র মন্ত্রীকে দেখান। এ সময় তিনি বলেন, ‘সিলেটে অনেক কিছুই হয়নি। এখন কাজ হচ্ছে দেখে আমি অনেক খুশি।’
গাভীয়ার খাল দখলমুক্ত করা বিষয়ক দুটি সংবাদ সম্প্রতি প্রথম আলোয় প্রকাশিত হয়।
জেলাভিত্তিক বাজেট: রাতে সিলেটের সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘আগামী পাঁচ বছরে দেশের শাসনব্যবস্থা এমনভাবে হবে, যার মূল উন্নয়ন কার্যক্রম জেলাভিত্তিক হবে। এ জন্য জেলাভিত্তিক পৃথক বাজেট দেওয়া হবে।