গারো তরুণী ধর্ষণ মামলার 'প্রধান আসামি' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তর বাড্ডায় গারো তরুণীকে ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি রুবেলকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ শনিবার র‍্যাবের পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় জানানো হয়, বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে পরে সংবাদ সম্মেলন করবে র‍্যাব।

২৫ অক্টোবর রাজধানীর উত্তর বাড্ডায় গারো তরুণীকে (১৮) ধর্ষণ করা হয়। তিনি খিলক্ষেতের একটি বিউটি পারলারে কাজ করেন। এ ঘটনায় ওই তরুণী ২৮ অক্টোবর মামলা করেন। পুলিশ সালাহউদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, ওই তরুণী উত্তর বাড্ডার একটি বাসায় বেড়াতে যান। ফেরার পথে কয়েকজন যুবক তাঁকে আটকে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন।

আরও পড়ুন: