গারো তরুণী ধর্ষণের মামলায় আসামি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডায় এক গারো তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি আফসান রহমান ওরফে রুবেলকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। পুলিশ গতকাল সোমবার তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানায়। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন এ আদেশ দেন। গত বছরের ২৫ অক্টোবর আফসানের বিরুদ্ধে গারো তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ১১ নভেম্বর র‌্যাব তাঁকে গ্রেপ্তার করে বাড্ডা থানায় হস্তান্তর করে। ১৩ নভেম্বর পালিয়ে যান তিনি। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়। পরে বাড্ডা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।