গারো ফুটবল লিগ জিতল মধুপুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে বসবাসরত গারো জাতিগোষ্ঠীর বৃহৎ ফুটবল প্রতিযোগিতা ‘গারো ফুটবল লীগ-১৬’-এ মধুপুর গারো রাইজিং স্টার চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে ১-০ গোলের ব্যবধানে তারা বিরিশিরি সিমসাং এক্সপ্রেসকে পরাজিত করে।
মধুপুর রাইজিং স্টারের পক্ষে একমাত্র গোলটি করেন রাহুল হাগিদক। গারো ফুটবলার স্বর্গীয় দেবিনাশ সাংমার স্মরণে বাংলাদেশ গারো স্পোর্টিং ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করে।
প্রথমার্ধে দুই দল একাধিক সুযোগ তৈরি করলেও কোনো পক্ষই তা কাজে লাগাতে পারেনি। গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয় পর্বের শুরুতেই জ্বলে ওঠে মধুপুর। আক্রমণাত্মক খেলে আদায় করে নেয় একটা কর্নার। অধিনায়ক তেনজিংয়ের নেওয়া কর্নার কিকে বলে মাথা ছুঁইয়ে দিয়ে রাহুল করেন ম্যাচের একমাত্র গোল।