গার্ড অব অনার দিতে অস্ত্র পেলেন বিডিআর সদস্যরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা দিবস উপলক্ষে পিলখানায় বিডিআর স্মৃতিসৌধে গতকাল শুক্রবার বিডিআরের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলামকে এই বাহিনীর সদস্যরা অস্ত্র হাতে গার্ড অব অনার দেন।পিলখানা পরিস্থিতি সম্পর্কে মহাপরিচালক সাংবাদিকদের বলেন, শুধু যাঁরা গার্ড অব অনারে অংশ নিয়েছেন, তাঁদেরই অস্ত্র দেওয়া হয়েছে। কারণ, অস্ত্র ছাড়া গার্ড অব অনার দেওয়া সম্ভব নয়।উল্লেখ্য, গার্ড অব অনারের সময় দেওয়া অস্ত্রে গুলি থাকে না। গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের পর এই প্রথম পিলখানার বিডিআরের সদস্যরা হাতে অস্ত্র পেলেন। তবে ঢাকার বাইরে সীমান্তে বিডিআরের সদস্যরা অস্ত্র হাতে নিয়মিত কর্তব্য পালন করে আসছেন।স্মৃতিসৌধে বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফের মা মুকিদুন্নেছা গেলে বিডিআরের সদস্যরা তাঁকে শ্রদ্ধা জানান।