গার্ডার ভেঙে পড়ার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বহদ্দারহাট উড়ালসড়ক নির্মাণকাজে নিরাপত্তা নিশ্চিত করা এবং গার্ডার ধসে ‘হত্যাকাণ্ডের’ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রামের নাগরিক সংগঠনগুলো। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন ও নাগরিক সমাবেশ থেকে তাঁরা এ দাবি জানান। পিপলস ভয়েস, জন-উদ্যোগ ও পরিবেশ ছাত্র ফোরাম যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। নাগরিক কর্মসূচি থেকে বক্তারা উড়ালসড়কের গার্ডার ভেঙে পড়ার ঘটনার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান, পরামর্শক প্রতিষ্ঠান ও মূল নির্মাণকারী প্রতিষ্ঠান সিডিএর অদক্ষতা, উদাসীনতা, অবহেলা এবং পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না নেওয়াকে দায়ী করেন।