প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের লোগো উন্মোচন ও স্পন্সরের নাম ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এ নাম ঘোষণা করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদ। এ ছাড়া গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের কর্মকর্তাসহ দেশের বিভিন্ন খাতের গণ্যমান্য ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।