গার্মেন্টস লে-অফের প্রতিবাদে সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমাম ডায়িং নিটিং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজ লে-অফ করার প্রতিবাদে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ। সংগঠনের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা অভিযোগ করেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গত ২৬ আগস্ট কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দেয়। তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে কারখানা খুলে দিয়ে শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং কাজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান। সভায় বক্তব্য দেন এ কে এম নাসিম, মফিজুর রহমান, সুলতানা আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।