গার্মেন্টস শ্রমিকদের পদযাত্রা ২৪ জুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজেটে তৈরি পোশাকশ্রমিকদের জন্য পাঁচ খাতে বরাদ্দের দাবিতে ২৪ জুন সংসদ অভিমুখে পদযাত্রা করবে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। গতকাল শুক্রবার রাজধানীর মুক্তাঙ্গনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এ দাবিতে এক ঘণ্টা প্রতীক অবস্থান কর্মসূচি পালন করে। ফেডারেশনের সভাপতি আমিরুল হকের সভাপতিত্বে ওই অবস্থান কর্মসূচিতে সংসদ অভিমুখে পদযাত্রার কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।