গার্মেন্টস শ্রমিকনেতা কফিল উদ্দিনের মুক্তি দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গার্মেন্টস শ্রমিকনেতা কফিল উদ্দিনের অবিলম্বে মুক্তি ও তাঁর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ঐক্য পরিষদ। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক লাল পতাকা মানববন্ধনে এ দাবি জানানো হয়।ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা ও একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. কফিল উদ্দিনের মুক্তির দাবিতে পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। পরিষদের কেন্দ্রীয় নেতা কামরুল আহসানের সভাপতিত্বে মানববন্ধনে আমিরুল হক আমিন, মো. রফিক, ফিরোজা বেগম প্রমুখ বক্তব্য দেন। কর্মসূচিতে দুই শতাধিক গার্মেন্টস শ্রমিক লাল পতাকা হাতে মানববন্ধনে অংশ নেন। দিগন্ত সোয়েটার কর্তৃপক্ষের করা মামলায় ২৫ অক্টোবর কফিল উদ্দিনকে কসমস সোয়েটার কারখানা থেকে গ্রেপ্তার করা হয়। বিজ্ঞপ্তি।