প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাকশিল্পে বাংলাদেশ আশানুরূপ উন্নতি করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। গতকাল শনিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজারে ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্কে নার্গিস-রশিদ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মার্শা বার্নিকাট বলেন, বাংলাদেশে গার্মেন্টসের কাজের পরিবেশও আগের থেকে ভালো হয়েছে।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘এই উন্নতিতে আমরা অনেক খুশি। বাংলাদেশের পোশাক খাতে জিএসপি সুবিধা ফিরে পেতে যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সঙ্গে আলোচনা করব।’