প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের বোদা উপজেলায় বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবাগত গার্ল ইন-স্কাউটদের দীক্ষানুষ্ঠান গতকাল মঙ্গলবার বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ইউএনও এবং উপজেলা স্কাউটসের সভাপতি আবু আউয়াল এতে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম সভাপতিত্ব করেন। দীক্ষা উপলক্ষে সমাবেশে বক্তব্য দেন জেলা স্কাউটস সম্পাদক মফিজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সলিমুল্লাহ, স্কাউটস কর্মকর্তা দীপক চন্দ্র সরকার, সুধীর চন্দ্র বর্মণ, আমিনুল ইসলাম, আবু সাঈদ, জামিউল হক, আশরাফুল ইসলাম, লাইলী বেগম প্রমুখ।