গার্লস গাইডের জাতীয় অধিবেশন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের তিন দিনব্যাপী ৩৭তম জাতীয় পরিষদ অধিবেশন গতকাল কক্সবাজার সৈকত তীরের হোটেলের সন্মেলনকক্ষে শুরু হয়েছে। অধিবেশনের উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন। জাতীয় কমিশনার ও বাংলাদেশ গার্লস গাইডের সভানেত্রী সৈয়দা রেহানা ইমামের সভাপতিত্বে অধিবেশনে স্বাগত বক্তব্য দেন চট্রগ্রাম অঞ্চলের আঞ্চলিক কমিশনার রাহেনারা বেগম।
শুভেচ্ছা বক্তব্য দেন কক্সবাজার জেলা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপিকা সেলিমা আলম, চট্টগ্রাম ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের গাইডার মোশফেকা আক্তার চৌধুরী, ফটিকছড়ি উপজেলার কমিশনার ঝর্ণা রানী পাল, রাঙ্গামাটি জেলা গাইড কমিশনার বীনা প্রভা চাকমা ও বরিশাল জেলা সদরের কমিশনার মেরী সমদ্দার।