গালিবকে বাঁচাতে সহায়তা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি বের করার জন্য মাথায় নল লাগানো। মাথার খুলির কিছু অংশ উঠিয়ে ফেলা হয়েছে। ডেবে যাওয়া জায়গায়টি ব্যান্ডেজে বাঁধা। যন্ত্র দিয়ে ঢাকা মুখ দিয়ে একটু একটু করে ফেনা বের হচ্ছে। কিছু সময় পরপর শরীরটা কেঁপে উঠছে। ১৩ বছর বয়সী গালিব এভাবেই বেঁচে আছে।গত ২৫ অক্টোবর সকালে খুলনা জিলা স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র গালিবকে এক মোটরসাইকেল আরোহী ধাক্কা দেয়। স্থানীয় হাসপাতালে চেষ্টার পর ২৭ অক্টোবর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্ট দিয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। গালিবের বাবা শেখ তরিকুল ইসলাম জানালেন, গালিবের চিকিৎসার জন্য এ পর্যন্ত প্রায় ১৪ লাখ টাকা খরচ হয়েছে। তার স্কুলের পক্ষ থেকে দেড় লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। আত্মীয়স্বজনসহ পরিচিতজনেরা কিছু সহায়তা করছেন। আইসিইউর সহযোগী অধ্যাপক ইকবাল এইচ চৌধুরী প্রথম আলোকে বলেন, গালিবের জন্য মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। আর কত দিন চিকিৎসা লাগবে বা কত খরচ হবে, তার কিছুই বলতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।গালিবের পরিবারের পাশে কেউ দাঁড়াতে চাইলে তামান্না ইসলাম, অ্যাকাউন্ট নম্বর ১২৬.১০১.১৯৯০৭৪, ডাচ্-বাংলা ব্যাংক, এলিফ্যান্ট রোড শাখায় সহায়তা করার জন্য পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।