গাড়ি চাপায় তরুণী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা এলাকায় অজ্ঞাতপরিচয় এক তরুণী (২৮) পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা বাজার এলাকায় গতকাল মঙ্গলবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ওই পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।