গাড়ি চাপায় শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায় গাড়িচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।গতকাল শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পোশাকশ্রমিকের নাম রাবেয়া সুলতানা (২৪)। নিহত রাবেয়া নওগাঁ জেলার মান্দার গছুয়া গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী। রাবেয়া বার আউলিয়া এলাকায় মার্স টেক্সটাইল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।বার আউলিয়া হাইওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির প্রথম আলোকে জানান, রাতের পালার কাজ শেষ করে বার আউলিয়ার মোক্তারপাড়ায় নিজ বাসায় ফিরছিলেন রাবেয়া। রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় তাঁর মৃত্যু হয়। তবে কোন ধরনের গাড়ি তাঁকে চাপা দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।