প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীমঙ্গল উপজেলা সদরের শ্রীমঙ্গল জামে মসজিদসংলগ্ন শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে গত রোববার রাতে একটি ব্যক্তিগত টয়োটা গাড়ি চুরি হয়েছে। গাড়ির মালিক রফিকুল ইসলাম প্রতিদিনের মতো ওই রাতেও সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে গাড়িটি রেখে তারাবির নামাজ আদায় করতে মসজিদে ঢোকেন। নামাজ শেষে বের হয়ে তিনি আর গাড়িটি পাননি। এ ঘটনায় রফিকুল ইসলাম থানায় মামলা করেছেন। সাব-রেজিস্টার কার্যালয়ের পাহারাদার কামরান আলীকে (২২) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। শ্রীমঙ্গল থানার ওসি আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।