গাড়ি ছিনতাই দলের তিন সদস্য আটক চোরাই গাড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আবদুল্লাহপুর এলাকায় পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ গাড়ি ছিনতাই দলের তিন সদস্যকে গ্রেপ্তার এবং চোরাই গাড়ি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আশিকুর রহমানের নেতৃত্বে একটি দল এই অভিযান চালায়। অভিযানে গাড়ি ছিনতাই দলের সদস্য প্রিন্স, এরশাদ ও টুটুলকে আটক করা হয়। আটককৃতদের তথ্যানুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকা থেকে আটটি চোরাই প্রাইভেট কার, দুটি মোটরসাইকেল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মতিয়ার রহমানের নেতৃত্বে অপর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানার ব্লক-বি, ২/১ নম্বর বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। বিজ্ঞপ্তি।