গাড়ি ছিনতাইয়ের অভিযোগে পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা পুলিশ পরিচয়ে প্রাইভেট কার (ব্যক্তিগত গাড়ি) ছিনতাইয়ের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুুলিশ। গত মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাই হওয়া একটি প্রাইভেট কার ও ছিনতাই কাজে ব্যবহার করা একটি মাইক্রোবাসও আটক করা হয়।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আলমগীর হোসেন (২২), বাবুল হোসেন (২০), তারেক হোসেন (২৫), মাজহারুল ইসলাম (২৪) ও রতন মিয়া (৩০)। রতন চোরাই গাড়ির ক্রেতা।চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার মো. হাছান চৌধুরীর নেতৃত্বে একটি দল ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে মঙ্গলবার অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গতকাল বুধবার দুপুরে নগর কমিশনার আবুল কাশেম সাংবাদিকদের এসব তথ্য জানান। পুলিশ জানায়, গত ৩০ মার্চ হালিশহর থানার বেড়িবাঁধসংলগ্ন টোল সড়কে মাইক্রোবাস নিয়ে গোয়েন্দা পুলিশ পরিচয়ে কয়েকজন আসলাম জাবেদ নামের এক ব্যক্তির ব্যক্তিগত গাড়ি ছিনতাই করে।